ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬

দুবাইয়ে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ১৩টি ফ্লাইট বাতিল

মধ্যপাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ১৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে মাঝপথ থেকে অনেক বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ১৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং পাঁচটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে রাতের বেলা পাঁচটি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং নয়টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বৃষ্টির কারণে রাস্তায় দীর্ঘ জ্যামের সৃষ্টি হওয়ার শঙ্কায় বিমানবন্দরে আসার ক্ষেত্রে সময় নিয়ে বের হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
এর আগে গত ১৪ এপ্রিল আমিরাতে প্রবল বৃষ্টিতে বিভিন্ন জায়গায় বন্যার হয়। এ সময় ২২ হাজার ফ্লাইট বাতিল করেছিল দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রিফথস জানিয়েছেন, গত ১৪ এপ্রিলের বৃষ্টির সময় যে জরুরি প্রটোকল ব্যবহার করা হয়েছিল এবারই সেই একই প্রটোকল ব্যবহার করা হবে।
তিনি আরও জানিয়েছেন, নিজেদের ইতিহাসে সবচেয়ে বাজে অবস্থাকে কাটিয়ে উঠা এই বিমানবন্দর ভবিষ্যতেও এ ধরনের অবস্থা থেকে উত্তরণের জন্য বেশ ভালোভাবে প্রস্তুত রয়েছে। সঠিক মানুষ, সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে এত বড় বিপর্যয় রেকর্ড সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল।
উল্লেখ্য, আরব আমিরাতের ইতিহাসে এমন বৃষ্টিপাত বিরল। গত ১৪ এপ্রিল প্রায় এক বছরের সমান বৃষ্টিপাত হয়। এতে বন্যার ফলে রাস্তায় থাকা গাড়িগুলো ভেসে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।
Tag :

ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দুবাইয়ে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ১৩টি ফ্লাইট বাতিল

Update Time : ০৫:৩১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪