ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, অভ্যর্থনায় শেখ হাসিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৫৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ৪২৮ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসলেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে একটি বিশেষ ফ্লাইটে তিনি অবতরণ করেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং কে লাল গালিচার মাধ্যমে অভ্যর্থনা জানান। পরে ডা. লোটে শেরিং কে বিমানবন্দরে দুই নেতার সম্মানে গার্ড অব অনার দেওয়া হয়।

তিন দিনের এ সফরে দুই দেশের মধ্যে দুইটি সমাঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এছাড়াও ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের সময় দুই দেশের দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হবে। দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হবে।

দিনের সফরসূচি অনুযায়ী সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার্ঘ্য ছাড়াও সন্ধ্যা সাড়ে ৭টায় ডা. শেরিংয়ের সম্মানে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৪ মার্চ) বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষের ১০ দিনের অনুষ্ঠানের ৮ম দিনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী।

Tag :

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, অভ্যর্থনায় শেখ হাসিনা

Update Time : ০৩:৫৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১