ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

৫৪ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

অবশেষে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) ৫৪ হাজার ৩০৪টি পদে শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।

আবেদনকারীকে অবশ্যই এনটিআরসিএ’র নিবন্ধিত ও সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। তার সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো অনুযায়ী আকাঙ্ক্ষিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ২০২০ সালের ১ জানুয়ারি পর্যন্ত ৩৫ বা তার কম বয়স হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী এবং ২০১৮ সালের ১২ জুনের আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিল থাকবে।

প্রত্যেক আবেদনকারী অনলাইনে আবেদন করার সময় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান চয়েজ দিতে পারবেন। আবেদনকারীকে আবেদন ফি বাবদ ১০০ টাকা পরিশোধ করতে হবে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

৫৪ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Update Time : ০২:১২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১