ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • ৪০৮ Time View

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ। শুক্রবার (২ এপ্রিল) থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পর্যটক প্রবেশ বন্ধ থাকবে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এজন্য ১৫ এপ্রিল পর্যন্ত সুন্দরবন ভ্রমণে না আসার জন্য সবার প্রতি অনুরোধ করা হলো।

এর আগে সকালে করোনা সংক্রমণ রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে মহামারি করোনাভাইরাসে দেশে সংক্রমণের সংখ্যা বেড়েই চলছে। গতকাল দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল ৫৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ১০৫ জনে। এ ছাড়া দেশের ইতিহাসে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৬ হাজার ৪৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

Update Time : ০৯:৪০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১