ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় শিশু ও এক ডাক্তারসহ অন্তত ১৬ জন নিহত

অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় শিশু ও এক ডাক্তারসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে সেখানে মৃত্যুর মিছিল থামছেই না।

ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৭ জনে। আহত হয়েছেন এক লাখ সাত হাজারের বেশি।

এদিকে এখনও গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, সেখানে অবরোধ চলছে এবং ইসরায়েলি বাহিনী তীব্র বোমাবর্ষণ করছে। উত্তর গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি সৈন্যরা।

স্টিফেন ডুজারিক এক সংবাদ সম্মেলনে বলেন, উত্তর গাজার অবরুদ্ধ বেইত লাহিয়া, বেইত হ্যানুন এবং জাবালিয়ার কিছু এলাকায় পৌঁছানোর চেষ্টা করে প্রত্যাখ্যান হয়েছে জাতিসংঘ নেতৃত্বাধীন বেশিরভাগ সহায়তা মিশন।

জাতিসংঘের পক্ষ থেকে ৪০ বার সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু বার বারই তাদের বাধা দেওয়া হয়েছে। গাজার উত্তরাঞ্চলের বেসামরিক নাগরিকদের ‘প্রয়োজনীয় চাহিদা’ মেটাতে এবং মানবিক সহায়তা প্রদানে সহায়তার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন ডুজারিক।

সূত্র: আল-জাজিরা

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় শিশু ও এক ডাক্তারসহ অন্তত ১৬ জন নিহত

Update Time : ০২:৫৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪