ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

ইয়েমেনের আল-বায়দা প্রদেশে একটি পেট্রল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাংক বিস্ফোরণ, নিহত ৮

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • ১৫২ Time View

ইয়েমেনের আল-বায়দা প্রদেশে একটি পেট্রল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাংক বিস্ফোরণ হয়। এতে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন। দেশটির চিকিৎসা কর্মী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির জাহের জেলার পেট্রল পাম্পটির প্রাঙ্গণেই ট্যাংকটি ছিল। শনিবারের (১১ জানুয়ারি) এ শক্তিশালী বিস্ফোরণে পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নিহত হয়েছেন আটজন আর আহত হয়েছেন আরও ৫০ জন।

প্রদেশটির জাহের জেলার পেট্রল পাম্পটির প্রাঙ্গণের মধ্যেই জ্বালানি ট্যাঙ্কটির অবস্থান ছিল। শক্তিশালী এ বিস্ফোরণে পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের সময় পেট্রল পাম্পটিতে অনেক মানুষ ছিলেন। বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে আগুন জ্বলতে থাকে।

আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কারও অবস্থা সঙ্কটজনক কি না, তাৎক্ষণিভাবে তা পরিষ্কার হয়নি। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা বের করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

ইয়েমেনের আল-বায়দা প্রদেশে একটি পেট্রল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাংক বিস্ফোরণ, নিহত ৮

Update Time : ০৫:৪২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫