ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

ইউক্রেনের সঙ্গে ১০০ বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে কিয়েভকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যে

ইউক্রেনের সঙ্গে ১০০ বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে কিয়েভকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাছাড়া ইউক্রেনের মিত্রদের সঙ্গেও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৃহস্পতিবারের এই চুক্তিকে ঐতিহাসিক বলে প্রশংসা করেন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে যুক্তরাজ্য ইউক্রেনের অন্যতম বড় সামরিক সমর্থক হিসেবে কাজ করেছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেন স্টারমার। সে সময় ‘১০০ বছরের অংশীদারিত্ব’ চুক্তি সই করেন দুই নেতা।

এই চুক্তির মাধ্যমে কিয়েভকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেই সঙ্গে রাশিয়ার সাথে যুদ্ধবিরতি আলোচনা হলে কিয়েভকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার কথাও বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

গত বছরের জুলাইয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটিই স্টারমারের প্রথম ইউক্রেন সফর। এই সফরে দুই দেশের মধ্যে আগের চেয়ে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। স্টারমার বলেন, যুদ্ধ বন্ধের যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা থাকতে হবে।

এদিকে, সোমবার (২০ জানুয়ারি) শপথ নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় প্রায় তিন বছর ধরে চলে আসা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেন। এরই মধ্যে ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ‌‘অতি শিগগির’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। এমন কিছু ঘটলে সেটা হবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক।

সূত্র: রয়টার্স

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

ইউক্রেনের সঙ্গে ১০০ বছরের অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে কিয়েভকে আরও সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যে

Update Time : ০৬:১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫