ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যেকোনো মুহূর্তে ফের হামলা শুরু করতে পারে: নেতানিয়াহু

  • Reporter Name
  • Update Time : ০৫:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩৩ Time View

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যেকোনো মুহূর্তে ফের হামলা শুরু করতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘চুক্তি বা অন্য যেকোনো উপায়ে’ যুদ্ধের লক্ষ্য সম্পূর্ণভাবে অর্জন করবেন তারা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তাদের এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা যেকোনো মুহূর্তে তীব্র লড়াইয়ে ফিরতে প্রস্তুত। গাজায় আমরা হামাসের অধিকাংশ সংগঠিত বাহিনী ধ্বংস করেছি। কিন্তু কোনো ভুল করবেন না—আমরা যুদ্ধের লক্ষ্য পুরোপুরি অর্জন করবো, সেটি হোক আলোচনার মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে।

পশ্চিম তীরে ইসরায়েলি ট্যাংক

দুই দশকের মধ্যে প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ট্যাংক পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাদের সেখানে ‘দীর্ঘমেয়াদি অবস্থানের’ জন্য প্রস্তুতি নিতে বলেছে নেতানিয়াহুর সরকার।

Tag :

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যেকোনো মুহূর্তে ফের হামলা শুরু করতে পারে: নেতানিয়াহু

Update Time : ০৫:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫