ঢাকা ০৬:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় জাপান ১২ বছর বাদে আবারও ‘সেভেন আপ’ কাণ্ড জার্মানির এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জুন ২০২৬ ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক বেনজীর আহমেদকে অতি দ্রুতই দেশে ফেরত আনা হবে সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে হবে

দেশে একদিনে করোনায় রেকড ৮৩ জনের মৃত্যু

নতুন করোনাভাইরাসে দেশে এক দিনে ৮৩ জনের মৃত্যু ঘটেছে, যা এ যাবৎ সর্বাধিক। এক দিনে শনাক্ত হয়েছে আরও ৭ হাজার ২০১ রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর সোমবার ৮৩ জনের মৃত্যুর খবর দিয়েছে, যা এই যাবৎ সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে টানা তিন দিন মৃত্যুর একের পর এক রেকর্ড হয়েছে।

এর আগে শনিবার ৭৭ মৃত্যুর রেকর্ড গড়ার পরদিন রোববারই ৭৮ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সেই সংখ্যাও ছাড়িয়ে গেল।

গত ৩১ মার্চ ৫২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে দৈনিক মৃত্যু কখনোই ৫০ এর নিচে নামেনি। বরং বাড়তে বাড়তে এই প্রথম ৮০ ছাড়াল।

দেশে এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৮২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০১ জন নতুন কোভিড-১৯ রোগী শনাক্তের খবর জানিয়েছে ।

গত কয়েক দিন ধরেই দিনে ৬ হাজারের বেশি রোগী শনাক্ত হয়ে আসছিল। এর মধ্যে গত বুধবার রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। মাঝে খানিক কমলেও নতুন রোগীর সংখ্যা আবার ৭ হাজার ছাড়াল।

সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৪ হাজার ৫২৩ জন। তাদের নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮১ হাজার ১১৩ জন

Tag :

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

দেশে একদিনে করোনায় রেকড ৮৩ জনের মৃত্যু

Update Time : ১১:৫৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১