ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:৫৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ১৬০ Time View
মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলা এবং হরিরামপুরে হামলা, মারধর ও ভাঙচুরসহ দুই মামলায় মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে আদালত কার্যক্রম শেষে প্রিজন ভ্যানে নেওয়ার সময় উপস্থিত ছাত্র-জনতা তাকে উদ্দেশ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন।
বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে দশটায় মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর সিংগাইর উপজেলার হত্যা মামলার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর বেলা ১১টায় চিফ জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আজ সকাল সাড়ে ৮টায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মামলার শুনানির জন্য মানিকগঞ্জ আদালতে তাকে আনা হয়।
আসামি মমতাজ বেগমকে আদালতে উঠানোর সময় বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীরা তার শাস্তি দাবিতে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি ঘটনা ঘটে।
পুলিশের কঠোর নিরাপত্তা মধ্যে রিমান্ড শুনানি শেষে পিজনভ্যানে তুলার সময় আসামি মমতাজ বেগমের ওপর আদালতে উপস্থিত স্থানীয় ছাত্র-জনতা ডিম ও জুতা নিক্ষেপ করেন।
এ দিকে কোর্ট ওসি আবুল খায়ের বলেন, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে তিন নম্বর আসামি করে ২০২৪ সালে ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। এ ছাড়াও তার নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন।
ওসি আরও বলেন, বৃহস্পতিবার পৃথক দুটি আদালতে রিমান্ড শুনানি হয়। এতে একটি আদালতে দুদিন ও অন্য আদালতে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। আসামিকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।
Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

মমতাজের ওপর ডিম ও জুতা নিক্ষেপ

Update Time : ০৭:৫৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫