ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

ফরিদপুরে বিএনপির দুইপক্ষের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি।।দিনভর উত্তেজনা ।অতিরিক্ত পুলিশ মোতায়েন।

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় একই স্থানে বিএনপির দুইপক্ষের সমাবেশ কে ডাকাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীরা পৃথকভাবে মহড়া দিতে থাকে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শান্তি, শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার আলফাডাঙ্গা পৌরসদর এলাকায় এই আদেশ জারি করা হয়।

এলাকাবাসী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার আলফাডাঙ্গায় বিএনপির বিরাজমান দুইটি পক্ষ সক্রিয় রয়েছে। সম্প্রতি একটি সমাবেশকে কেন্দ্র করে সোমবার সকালে পৌরসদরের চৌরাস্তা এলাকায় একইস্থানে দুইপক্ষ পাল্টাপাল্টি সভার আহ্ববান করে। ওই সভাকে কেন্দ্র করে সকাল থেকে পৌরসদরে দুইপক্ষের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করলে পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। এক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান আলফাডাঙ্গা বাজার ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন বলেন, কয়েকদিন আগে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম আলফাডাঙ্গায় আওয়ামী লীগের এক নেতাকে দিয়ে সভার সভাপতিত্ব করান। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তার পক্ষের কিছু লোকজন মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে।

এ ব্যাপারে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেন, ওখানে স্থানীয় বিএনপি সভা-সমাবেশের আয়োজন করে। পরে প্রশাসন নিষেধ করলে তা স্থগিত করা হয়। খোশবুর রহমান খোকন কোন বিএনপির কোনো লোক নয় বলে তিনি জানান।

ফরিদপুর সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলফাডাঙ্গা পৌর সদর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসব এলাকায় সকল ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা হয়েছে।

Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

ফরিদপুরে বিএনপির দুইপক্ষের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি।।দিনভর উত্তেজনা ।অতিরিক্ত পুলিশ মোতায়েন।

Update Time : ০২:০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫