ঢাকা ০২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় একদিনে ১২ সহস্রাধিক মৃত্যু, আক্রান্ত ৮ লাখ প্রায়

গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে আরও প্রায় ১২ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও প্রায় ৮ লাখ মানুষ।

বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির খবরা-খবর রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, রোববার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত গত একদিনে বিশ্বজুড়ে ১১ হাজার ৮০৬ জন মানুষ মারা গেছে। এমনকি আরও ৭ লাখ ৮৯ হাজার ১১৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ লাখ ২৩ হাজার ৮১৩ জনে। এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ১৩ লাখ ৫৩৮ জনে। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৭৮৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ২৩ লাখ ৭২ হাজার ১১৯ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮০ হাজার ৭৫৬ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৪৬১ জন এবং মারা গেছেন এক লাখ ৭৭ হাজার ১৬৮ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩৯ লাখ ১৩৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৭১ হাজার ৮৮৯ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ লাখ ৬০ হাজার ১৮২ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৫৯৩ জন।

আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৯৩ হাজার ৪৬৯ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৫ হাজার ১৯৩ জন।

এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

Tag :

Update Time : ০৪:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১