ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাপ্তির দিকে; যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ১৭ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা পবিত্র নগরী মক্কা ও মদিনা অঞ্চলে হুথিদের হামলার নিন্দা জানিয়েছে ওআইসি হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের কাছে সহায়তা চেয়েছে সৌদি আরব সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর আজকের নামাজের সময়সূচি: ১৬ সেপ্টেম্বর ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ ঘোষণা দেওয়া হয়। তবে দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতারং এদিন ছুটি থাকবে না।
এ ছাড়া ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে সরকার। এদিন সাধারণ ছুটি থাকবে। পরিপত্রে বলা হয়, সরকার ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

জুলাই শহীদ দিবসের পরিপত্র থেক জানা গেছে, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

‘খ’ শ্রেণিভুক্ত দিবস বলতে বোঝায়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে পালিত দিবসগুলোর মধ্যে একটি নির্দিষ্ট বিভাগ, যা সরকারিভাবে উদযাপিত হয়। তবে ‘ক’ শ্রেণির মতো ততটা জাঁকজমকভাবে নয়। সাধারণত, ‘খ’ শ্রেণির দিবসগুলোতে সীমিত আকারে অনুষ্ঠান আয়োজন করা হয় এবং কর্মদিবসে সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করা হয়। এ দিন ছুটি থাকে না সরকারি প্রতিষ্ঠানগুলো।
এদিকে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস পালনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
Tag :
জনপ্রিয়

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন

আগামী ১৬ জুলাই কি সরকারি ছুটি?

Update Time : ০১:৩৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫