ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে গুঁড়িয়ে দিলো ভারত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:২১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩১ Time View

এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে গুঁড়িয়ে দিলো ভারত। রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সালমান আগার দলকে ৭ উইকেটে হারিয়েছে মেন ইন ব্লুরা।

টস জিতে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই ফেরেন ওপেনার সাইম আইয়ুব। হারিস ৩ রান করে ফিরলে দলীয় ৬ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। এরপর শাহিবজাদা ফারহানের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন ফখর জামান (১৭)। এরপর কুলদীপ-আক্সারের স্পিন আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। দলীয় ১০০ রানের আগেই সাজঘরে ফেরেন দলটির ৮ ব্যাটার। শেষ দিকে শাহিন আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ইনিংস পাকিস্তানের সংগ্রহ ১২৭-এ পৌঁছে দেয়।

ভারতের পক্ষে ৩ উইকেট নেন কুলদীপ যাদব। দুটি করে উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ, আক্সার প্যাটেল।

১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত ঝোড়ো শুরু করে। প্রথমে চার ও ছক্কা দিয়ে শুরু করেন ওপেনার অভিষেক শর্মা। তিনি ও শুবমান গিল দ্রুত গতিতে রান তোলেন। গিল ফেরেন ৭ বলে ১০ রান করে আউট হন। অভিষেক ফেরেন ১৩ বলে ৩১ রান করে। দুজনকেই ফেরান সাইম আইয়ুব।

এরপর দলের হাল ধরেন তিলক বর্মা ও সুরিয়াকুমার ইয়াদভ। তাদের জুটিতে ওঠে ৫৬ রান। ৩১ বলে ৩১ রান করে সাইম আইয়ুবের তৃতীয় শিকার হয়ে তিলক বর্মা আউট হলেও সহজ জয় পেতে ভারতের কষ্ট হয়নি। ২৫ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয় পায় ভারত। স্পিনার সুফিয়ান মুকিমকে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক সুরিয়া। তিনি ৩৭ বলে ৪৭ করে অপরাজিত থাকেন। আরেক অপরাজিত ব্যাটার শিবম দুবে করেন ৭ বলে ১০।

দুই ম্যাচে ভারতের এটি দ্বিতীয় জয় এবং সমান ম্যাচে পাকিস্তানের হার প্রথমবার। সুপার ফোরে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে মেন ইন ব্লুরা।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে গুঁড়িয়ে দিলো ভারত

Update Time : ০১:২১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫