ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এবার ব্রাজিল সমর্থকদের স্বস্তি, আর্জেন্টিনার ভক্তদের ‘ঘুমের বারোটা’ নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে মেসি থাকছেন না ‘জে’ গ্রুপের শেষ ম্যাচ জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা রেখেছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন, উরুগুয়ের বিদায় ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে ইরাককে ৫–০ গোলে উড়িয়ে দিল সেনেগাল আক্রমণ পালটা আক্রমণ ও গতিময় খেলায় নরওয়েকে হারিয়ে নকআউট রাউন্ডে উঠলো ফ্রান্স মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী ফরিদপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ১৫৬টি গরু বিতরণ করছে নারী উন্নয়ন ফোরাম ফরিদপুরে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না: মির্জা ফখরুল

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৮ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকের একটি পোস্ট তিনি লেখেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করলো– আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না।’

বিচারের আওতায় আনা হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।’

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গিয়ে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও গালমন্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের উচ্ছৃংখল সমর্থকরা গতরাতে এ ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করেছে।

Tag :

এবার ব্রাজিল সমর্থকদের স্বস্তি, আর্জেন্টিনার ভক্তদের ‘ঘুমের বারোটা’

আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না: মির্জা ফখরুল

Update Time : ০২:০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫