ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক। ফরিদপুরে পরীক্ষা কেন্দ্র থেকে ১৫৪ শিক্ষার্থীর ওএমআর শিট গায়েব কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব নারীদের এবার এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর অত্যাধুনিক মার্কিন ক্ষেপণাস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং’ বা প্রযুক্তি নকলের কাজ শুরু করেছে ইরান : আইআরজিসি হরমুজ প্রণালি আবার চালু করাসহ চলমান যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের একটি নতুন প্রস্তাব যশোর সফরে তারেক রহমান এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস, ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

গাজায় চলমান যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস। শুক্রবার (৩ অক্টোবর) প্রস্তাবে হামাস জানিয়েছে, তারা গাজার প্রশাসন ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের হাতে তুলে দিতে এবং সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে রাজি। তবে নিজেদের নিরস্ত্রীকরণের বিষয়টি উল্লেখ করেনি সংগঠনটি। খবর আলজাজিরার

হামাসের এই প্রতিক্রিয়ার পর ভিডিওবার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘অভূতপূর্ব’ বলে আখ্যা দেন। তিনি বলেন, হামাস ‘টেকসই শান্তির জন্য প্রস্তুত।’ একইসঙ্গে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি।

হামাস জানিয়েছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে আগ্রহী। তবে এর মধ্যেই ইসরায়েল গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে। গতকাল শুক্রবারের হামলায় কমপক্ষে ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানানো হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার ২৮৮ জন নিহত ও এক লাখ ৬৯ হাজারের বেশি আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ চাপা পড়ে আছেন। অন্যদিকে, হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরের পদ্মায় মাছ ধরা বড়শিতে উঠল কুমির।। জনমনে আতঙ্ক।

যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাবে জবাব দিয়েছে হামাস, ইসরায়েলকে বোমাবর্ষণ থামাতে ট্রাম্পের আহ্বান

Update Time : ০৩:২৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫