ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জনসন অ্যান্ড জনসনের টিকার ওপর স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

১১ দিন বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রে তুলে নেওয়া হয়েছে জনসন অ্যান্ড জনসনের তৈরি কভিড টিকার ওপর স্থগিতাদেশ। ‘রক্ত জমাট বাঁধার ঝুঁকি’ বিবেচনায় বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে টিকার ব্যবহার। মার্কিন নীতি-নির্ধারকদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

৮০ লাখ টিকা গ্রহণকারীর মধ্যে রক্ষ জমাট বাঁধার সমস্যায় পড়েছেন মাত্র ৫০ জন। এর আগে, ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ভ্যাকসিনের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। ইউরোপীয় নীতি-নির্ধারকরা চলতি মাসে অ্যাস্ট্রাজেনেকা কভিড-১৯ টিকার সঙ্গে জনসনের টিকার রক্ত জমাট সমস্যার মিল খুঁজে পান। তবে এর উপকার অনেক বেশি বলে জানিয়েছে তারা।

শুক্রবার বিকেলে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) সিডিসির পরামর্শক প্যানেলের নির্দেশনা মেনে স্থগিতাদেশ তুলে নেয়। প্যানেলের সদস্যরা ১৮ বয়সোর্ধ্বদের জনসনের টিকা দেওয়ার পক্ষে মত দিয়েছিলেন।

এদিকে শুক্রবার নতুনভাবে টিকাগ্রহীতাদের মধ্যে ৯ জনের শরীরে রক্ত জমাট বাঁধার খবর পাওয়া গেছে। এর আগে আরো ছয়জন একই সমস্যার শিকার হয়েছিলেন। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভুক্তভোগীরা সবাই নারী এবং তাদের বয়স ৫০ বছরের নিচে। এদের মধ্যে তিনজন মারা গেছেন, সাতজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া কিছু পুরুষের মধ্যেও রক্ত জমাট বাঁধার বিষয়টি দেখা গেছে।

Tag :

Update Time : ০৫:১৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১