ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

ওসমান হাদির খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদির খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে শাহবাগের অবস্থান শেষ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শনিবার (২০ ডিসেম্বর) হাদির জানাজা শেষে শাহবাগে সমবেত হওয়া ছাত্র-জনতা এই আল্টিমেটাম দেয়। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিচার প্রক্রিয়ার অগ্রগতি না জানানো হলে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে পদত্যাগ করতে হবে।

এর আগে দুপুর আড়াইটার দিকে লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজাস্থল ও টেলিভিশনে যারা সরাসরি দেখেছেন তাদের বেশিরভাগই অশ্রুসিক্ত হয়ে পড়েন।

জানাজা শেষে হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। বেলা সাড়ে ৩টায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে সমাহিত করা হয়।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

ওসমান হাদির খুনিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম

Update Time : ০১:২৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫