ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

সকালে তাসকিনের জোড়া আঘাত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:১৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
  • ৩৪৬ Time View

নিজের তৃতীয় শিকার হিসেবে পাথুম নিশানকাকে (৩০) বোল্ড করেছেন তাসকিন আহমেদ। এর আগে ধনাঞ্জয়া ডি সিলভাকে (২) সাজঘরে ফেরান তাইজুল ইসলাম।

নিশানককে ফেরানোর পরপরই সেট ব্যাটসম্যান ওশাদা ফার্নান্দোকে উইকেটরক্ষক লিটন দাশের হাতে ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ। সাজঘরে ফেরার আগে ২২১ বলে ৮ চারে ৮১ রান করেছেন লঙ্কান ব্যাটসম্যান। দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে নিশানকাকে ফার্নান্দোকে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন ফার্নান্দো। দ্বিতীয় সেশনে তাদের ৫৪ রানের জুটি ভাঙেন তাসকিন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ১৩৮ ওভারে ৬ উইকেট হারিয়ে করেছে ৩৮৮ রান। ব্যাটিংয়ে আছেন উইকেটরক্ষক নিরেশান দিকভেলা (২) ও রমেশ মেন্ডিস (৪)।

এর আগে দিনের প্রথম উইকেট হিসেবে ওপেনার লাহিরু থিরিমান্নেকে সাজঘরে ফেরান তাসকিন। আগেরদিন টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পাওয়া লঙ্কান ওপেনারকে গ্লাভসবন্দী করেন লিটন।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে, ইনিংসের ১০৪.১ ওভারে ফেরার আগে ২৯৮ বলে ১৫ চারে ১৪০ রান করেন থিরিমান্নে। এর ৪ ওভার পর অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকেও ৫) লিটনের গ্লাভসে বন্দী বানান তাসকিন।

স্বাগতিকেরা দ্বিতীয়দিন শুরু করে ১ উইকেটে ২৯১ রান নিয়ে। থিরিমান্নে ১৩১ ও ফার্নান্দো ৪০ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেন। প্রথম দিন সেঞ্চুরি তুলে নেন ওপেনার দিমুথ করুনারত্নে। টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরির পর ১১৮ রানে মাথায় তিনি আউট হন অভিষিক্ত পেসার শরিফুল ইসলামের বলে। প্রথম দিনে সফরকারী বাংলাদেশের সাফল্য বলে একমাত্র লঙ্কান অধিনায়কের উইকেট।

বৃহস্পতিবার কেন্ডির পাল্লেকেলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শুরু করে দুই দল। সিরিজের প্রথম ড্র হয়।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

সকালে তাসকিনের জোড়া আঘাত

Update Time : ০৯:১৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১