ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পূর্বাচলে প্লট জালিয়াতি শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১২৯ Time View

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা পৃথক দুই মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য রয়েছে।

শেখ হাসিনার পাশাপাশি তার ছোটবোন শেখ রেহানার তিন সন্তান টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ২২ জনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করবেন।

শেখ হাসিনা পরিবারের সদস্য ছাড়াও আসামি রাজউক, গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। এ মামলায় ২১ জন আসামি পলাতক।

মামলা দুটির অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করেছেন। এর ফলে প্লট বরাদ্দে আইন, বিধি, নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন হয়েছে।

মূলত ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর প্রভাব কাজে লাগিয়ে ও জালিয়াতি করে রাজউকের নতুন শহর প্রকল্পের একাধিক প্লট বরাদ্দ নেন। যা পরে দেন শেখ রেহানার সন্তানদের। এক্ষেত্রে, রাজউকের বিধিনিষেধও অমান্য করা হয়।

ইতোমধ্যেই, প্লট দুর্নীতির ৪ মামলায় শেখ হাসিনার ২৬ বছরের কারাদণ্ড হয়েছে। এই দুই মামলাতেও সর্বোচ্চ শাস্তির দাবি দুদকের আইনজীবীদের।

উল্লেখ্য, গত ১৩ ও ১৮ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক রবিউল আলম পৃথক এই দুই মামলায় রায় ঘোষণার তারিখ ধার্য করেন।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

পূর্বাচলে প্লট জালিয়াতি শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ

Update Time : ০৫:১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬