ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক নজরে বিশ্ব সংবাদ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৩ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার সাত সপ্তাহের মাথায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট এখন পর্যন্ত সর্বাধিক ২১২ টি আসনে জয় পেয়েছে।

ন্যাটো ৩.০: নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপ, কোণঠাসা যুক্তরাষ্ট্র?

বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট ন্যাটো। সংগঠনটির পুনর্বিন্যাস এবং সামরিক শক্তি বৃদ্ধিতে ন্যাটো-৩.০ দরকার যার মাধ্যমে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়িয়ে ধাপে ধাপে ন্যাটোর নেতৃত্ব গ্রহণ করতে চায় ইউরোপীয় দেশগুলো।

শুল্কারোপ নিয়ে সুর পাল্টালেন ট্রাম্প, দিলেন চীন সফরের বার্তা

চলতি বছরের এপ্রিল মাসে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে একটি শীর্ষ বৈঠকে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে সফর করবেন বলে জানা গেছে।

কিউবার সংকট নিয়ে গভীর উদ্বেগ জাতিসংঘের

জাতিসংঘ কিউবায় চলমান সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, তেল সরবরাহে যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে দ্বীপদেশটি ভয়াবহ সংকটের মুখে পড়েছে।

ধর্মীয় বৈচিত্র্যের বিবেচনায় শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?

ধর্মীয় বৈচিত্র্যের বিবেচনায় নতুন একটি গবেষণার তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘পিউ রিসার্চ সেন্টার’। ২০২০ সালের তথ্যের ভিত্তিতে ২০১টি দেশ ও অঞ্চল পর্যালোচনা করে ধর্মীয় বৈচিত্র্য সূচকটি (আরডিআই) তৈরি করা হয়েছে।

নিখোঁজের ১৯ বছর পর হদিশ মিলেছে শিশু মেডেলিনের

ইউরোপের দেশ পর্তুগালে পরিবারের সঙ্গে অবকাশ যাপনে গিয়েছিলেন তিন বছরের শিশু মেডেলিন ম্যাককেন। ওই ভ্রমণেই পর্তুগাল থেকে নিখোঁজ হয় মেডেলিন। নিখোঁজের প্রায় দুই দশক পর আবারও সামনে এসেছে মেডেলিনের নাম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের নির্দেশে প্রকাশিত এপেস্টেইন মামলার সঙ্গে মেডেলিনের নাম আবারও প্রকাশ্যে এসেছে।

আসন্ন রমজানে মুসল্লিদের নামাজ আদায় নিয়ে শঙ্কা, নিষিদ্ধ তরুণরা

মুসলিমদের কাছে তৃতীয় সর্বোচ্চ পবিত্র স্থান ফিলিস্তিনের ‘আল-আকসা’ মসজিদ। আসন্ন পবিত্র রমজান মাসে এই আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ আরও সীমিত করার পরিকল্পনা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এতে ধর্মপ্রাণ ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে শঙ্কার সৃষ্টি হয়েছে।

এপেস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো বারাক ওবামার কাউন্সিলার ক্যাথের

জেফরি এপেস্টেইনের সঙ্গে যোগাযোগ ও ঘনিষ্ঠ সম্পর্ক থাকার তথ্য প্রকাশের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ‘গোল্ডম্যান স্যাক্স’-এর প্রধান আইন কর্মকর্তা ক্যাথে রুম্মেলার। মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কাউন্সিলার ছিলেন ক্যাথে রুম্মেলার। তিনি এপেস্টেইনকে ‘আঙ্কেল জেফরি’ বলে সম্বোধন করতেন।

যে-সব দেশে একই পরিবারে সদস্যরা রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন

পৃথিবীর ইতিহাসে এমন অনেক দেশ আছে যেখানে একই পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হিসেবে দেশ পরিচালনা করেছেন।

তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন মোদী

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের সংসদ নির্বাচনে বিএনপির বড় জয়ের পর তাদের মধ্যে এই কথা হলো।

অর্থপাচারের সন্দেহে ভারতে কারাবন্দি আল-ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান

ভারতের ফরিদাবাদে অবস্থিত আল ফালাহ ইউনিভার্সিটির চেয়ারম্যান জাওয়াদ আহমেদ সিদ্দিকির বিচারিক হেফাজত আরও ১৪ দিন বাড়ানো হয়েছে। এটি অর্থ পাচারের মামলায় তাকে ২০২৫ সালের নভেম্বরে গ্রেফতার করা হয়। এ মামলার তদন্ত করছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Tag :
জনপ্রিয়

এক নজরে বিশ্ব সংবাদ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬

Update Time : ০৬:১৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬