ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের শুল্কবিধিকে অবৈধ ঘোষণা করেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেশটির সর্বোচ্চ আদালতের এক আদেশে বলা হয়, বিশ্বজুড়ে একতরফাভাবে ব্যাপক শুল্ক আরোপ করার মাধ্যমে ট্রাম্প ফেডারেল আইন লঙ্ঘন করেছেন।

আদালতের বিচারকদের সংখ্যাগরিষ্ঠের মতামত যার অনুপাত ৬:৩ লিখে প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, এই শুল্ক আরোপ আইনের সীমা লঙ্ঘন করেছে। তবে ইতোমধ্যে সংগৃহীত ১৩০ বিলিয়ন ডলারেরও বেশি শুল্কের রিফান্ডের বিষয়ে সিদ্ধান্ত কী হবে কিংবা ফেরতের প্রক্রিয়া কেমন হবে, সে বিষয়ে আদালত কিছু বলেনি।

রায়ে বলা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় জরুরি অবস্থার আইন ব্যবহার করে শুল্ক আরোপ করেছিলেন, যা আইনগতভাবে অনুমোদিত নয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, এ রায়ের পর নতুন করে শুল্ক রিফান্ডের জন্য বিপুল আবেদন জমা পড়তে পারে। বিশেষকরে, সেসব দেশ এরইমধ্যে ট্রাম্পের আরোপিত শুল্ক মেনে আমদানি কিংবা রফতানিতে অতিরিক্ত অর্থ দিয়েছে, সেসব কোম্পানিগুলো খুব দ্রুতই আবেদন করবে।

বিচারপতি ব্রেট কাভানো ভিন্নমত পেশ করেছেন। তার ভাষায়, রিফান্ডের প্রক্রিয়া জটিল হতে পারে এবং কিছু ব্যবসায়ী ইতিমধ্যেই শুল্কের খরচ গ্রাহকের কাছে স্থানান্তরিত করে থাকলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

Tag :

Update Time : ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬