ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিল অ্যান্ড মেলিন্ডা গেটসের বিচ্ছেদের ঘোষণা

দীর্ঘ ২৭ বছরের সংসারের ইতি টানলেন বিশ্বের চতুর্থ ধনকুবের বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা গেটস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে একথা জানান হয়। টুইটারে ডিভোর্সের বিষয়ে ঘোষণা দেন এই দম্পতি।

টুইটারবার্তায় তারা উল্লেখ করেন, আমরা ধারণা করছি স্বামী স্ত্রী হিসেবে আর একসঙ্গে এগুতে পারবো না। অনেক চিন্তা এবং সম্পর্ক নিয়ে ভাবনার পর আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের দাম্পত্য জীবনের ইতি এখানেই টানলাম।

বিল ও মেলিন্ডার বিচ্ছেদের ঘোষণার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, তারা বলেছেন, ‘ আমরা একসঙ্গে দম্পতি হিসেব থাকতে পারব, এমনটা আর বিশ্বাস করি না।’
আশির দশকের শেষদিকে মেলিন্ডা যখন বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটে যোগ দেন, তখন থেকে তাদের পরিচয়। তাদের তিন সন্তান রয়েছে।
ফোর্বস সাময়িকীর তথ্যমতে, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বিল গেটসে চতুর্থ অবস্থানে আছেন। তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বিশ্বের অন্যতম ধনী ওয়ারেন বাফেটের সঙ্গে ‘দ্য গিভিং প্লেজ’ উদ্যোগের সঙ্গে জড়িত। এই উদ্যোগের লক্ষ্য হলো বিশ্বের শীর্ষ পর্যায়ের ধনীদের সম্পদের একটি বড় অংশ দাতব্য কাজে লাগানো।
বিবিসি জানায়, সত্তরের দশকে সহপ্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বের সর্ববৃহৎ সফটওয়্যার প্রতিষ্ঠান গড়ে তোলেন বিল গেটস। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এ সম্পদের মালিক হন তিনি।
টু্ইটার বার্তায় বিল ও মেলিন্ড বলেন, ‘গত ২৭ বছরে আমরা অসাধারণ তিনটি সন্তান পেয়েছি। এমন একটা ফাউন্ডেশন গড়ে তুলেছি, যে ফাউন্ডেশন বিশ্বজুড়ে মানুষকে স্বাস্থ্যকর ও সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে। আমরা যে বিশ্বাস থেকে ওই ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছি, সেটা থাকবে। এই ফাউন্ডেশনের কাজ একসঙ্গে চালিয়ে যাব। কিন্তু আমরা আর এটা বিশ্বাস করতে পারছি না যে, আমাদের জীবনের পরে ধাপে দম্পতি হিসেবে আমরা এক সঙ্গে থাকতে পারব।’
প্রসঙ্গত, ফোর্বস সাময়িকীর তথ্যমতে, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বিল গেটসে চতুর্থ অবস্থানে আছেন। তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বিশ্বের অন্যতম ধনী ওয়ারেন বাফেটের সঙ্গে ‘দ্য গিভিং প্লেজ’ উদ্যোগের সঙ্গে জড়িত। এই উদ্যোগের লক্ষ্য হলো বিশ্বের শীর্ষ পর্যায়ের ধনীদের সম্পদের একটি বড় অংশ দাতব্য কাজে লাগানো।
Tag :

বিল অ্যান্ড মেলিন্ডা গেটসের বিচ্ছেদের ঘোষণা

Update Time : ০৩:৪৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১