ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে ফরিদপুর জেলা পরিষদের আর্থিক সহযোগিতা প্রদান সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ১৬ শিশুর মৃত্যু ফরিদপুরের নগরকান্দায় বাসের সাথে এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত ঈদের দিন কি বৃষ্টি নামবে, যা জানাল আবহাওয়া অফিস রামিসা হত্যা: ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে, রোববার চার্জশিট ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৪ মে ২০২৬ বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও মসলার প্রত্যাশিত ক্রেতা নেই

দেশের ছয় জেলায় আজ মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে, সিলেটে বৃষ্টির আভাস

দেশের ছয় জেলায় আজ মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এসব জেলায় ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বিরাজ করছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বিকেল ৩টায় আবহাওয়া অধিদপ্তরের স্টেশনগুলোতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে ঢাকায় গরমের অনুভূতি বেশি হলেও তাপপ্রবাহ হয়নি। ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আফরোজা সুলতানা বলেন, এই তাপপ্রবাহ আগামীকালও অব্যাহত থাকতে পারে। এছাড়া সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রা সাধারণত ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ ধরা হয়, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি ধরনের তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ও তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হলে অতি তীব্র তাপপ্রবাহ ধরা হয়।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে ঝড়বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত বেশি হতে পারে। তাতে করে একটানা তাপপ্রবাহ নাও হতে পারে। তবে এ মাসে একাধিক তীব্র প্রবাহের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস।

Tag :

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে ফরিদপুর জেলা পরিষদের আর্থিক সহযোগিতা প্রদান

দেশের ছয় জেলায় আজ মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে, সিলেটে বৃষ্টির আভাস

Update Time : ০১:১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬