ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত দুজন মারা গেছে। আর ভাইরাসজনিত ছোঁয়াচে এ রোগের উপসর্গ নিয়ে মারা গেছে নয়জন।

শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট ৪৯৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৫ জনের, আর হামের উপসর্গ নিয়ে ৪১৪ জন মারা গেছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৬০ জন ঢাকা বিভাগে মারা গেছে; আর ৭৯ জন মারা গেছে রাজশাহী বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে ১ হাজার ২৬১ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; যাদের মধ্যে এক হাজার ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৪৪৯ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ছয়জন ভর্তি হয়েছে রংপুরে।

এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০। আর হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩২৯ জন।

Tag :
জনপ্রিয়

শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু

Update Time : ১১:৪৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬