ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

পবিত্র রমজান মাসে বিবেচনায় নিয়ে অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ এগিয়ে আনা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্ত নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। এ প্রেক্ষিতে অংশীজনরা চাইলে পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান শিক্ষামন্ত্রী।

আ ন ম এহছানুল হক মিলন  বলেন, ‘২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার সিদ্ধান্ত অংশীজনের সঙ্গে আলোচনা করেই নেয়া হয়েছিলো।  এখন পরীক্ষার সময় এগিয়ে আনার কারণে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় সমালোচনা হচ্ছে। প্রয়োজনে ফের অংশীজনের সঙ্গে আলোচনায় বসা হবে।

’ এসময় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতেও আবার পরিবর্তন আনা যাবে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এসএসসি পরীক্ষা নিয়ে জনসাধারণের মতামত নিতে আবার বসতে পারি। রোজার কারণে একমাস এগিয়ে আসছে এ পরীক্ষা। তা না হলে আমরা তো চেয়েছিলাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহে করতে।

এখন আবার সবাই বলছে রোজার পরে শেষ করতে।’

তিনি বলেন,‘আলোচনার মধ্য দিয়েই সব ঠিক হবে। জনসাধারণের মতামতের পাশাপাশি শিক্ষার্থীদের কারিকুলাম ও সিলেবাসও কাভার হতে হবে। এছাড়া তো এক্সাম হতে পারে না।’

Tag :

ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

Update Time : ০৯:০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬