ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

সাড়ে ৪ বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়।
বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১০ বিলিয়ন ডলার।
এর আগে ২০২২ সালের অক্টোবরে ৩৬ বিলিয়ন ডলারের নিচে নেমে যায় রিজার্ভ। এরপর তা কমতে কমতে ২০২৪ সালের আগস্ট মাসে ২৫ বিলিয়ন ডলারের ঘরে। ওই বছর আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সেপ্টেম্বে মাসে রিজার্ভ আরও কমে নেমে আসে ২৪ বিলিয়ন ডলারের ঘরে। তবে এর পরের মাস থেকেই বাড়তে থাকে রিজার্ভ।
বাজার থেকে ডলার কেনা, বৈদেশিক দায় পরিশোধে কৌশল অবলম্বনসহ রিজার্ভ ধরে রাখতে বিভিন্ন উদ্যোগ নেয় অন্তবর্তী সরকার। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। ফলে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্বের শেষ মাস তথা ফেব্রুয়ারিতে রিজার্ভ বেড়ে দাঁড়ায় ৩৫ বিলিয়ন ডলারের ঘরে। ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পরও বাড়তে থাকে রিজার্ভ। সবশেষ, ৫৬ মাস পর বুধবার দেশের গ্রস রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
এদিকে, আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বুধবার দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫৫ বিলিয়ন ডলারে।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

Update Time : ০৩:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬