ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন জাতীয় সংসদে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী একটানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পৌরসভার ২৫ নং ওয়ার্ডের মানুষ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশে আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষামন্ত্রীর পদত্যাগসহতিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এইচএসসির শতাধিক পরীক্ষার্থী এম‌সি কলেজে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ ১ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন আর্জেন্টিনা-ইংল্যান্ড ঘিরে উত্তাপ, পুরো আটলান্টা শহরজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি

ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের

রাজধানীর সায়েন্সল্যাব এলাকা অবরোধের পর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছে শিক্ষার্থীদের একাংশ।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ পরিচয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে তারা মিছিল নিয়ে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের/মুক্তি ও গণতন্ত্র তোরণ গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।

এদিন ‎দুপুর প্রায় ১২টা ৫৫ মিনিটের দিকে মিছিলটি ভিসি চত্বরের পূর্ব পাশে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। এ সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানো হয়। কিছু সময় অবস্থানের পর শিক্ষার্থীরা পুনরায় তোরণ গেট হয়ে পলাশী মোড়ের দিকে অগ্রসর হয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার দিকে আসেন।

শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের বিষয়ে ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো আমরা শুনছি, পাশাপাশি তাদের বিষয়গুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হচ্ছে। আমরাও সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

‎আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

‎বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগান দেয়। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগানও দিতে দেখা যায়।

Tag :
জনপ্রিয়

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের

Update Time : ১০:৫৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬