ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

কঠোর অবস্থানে পুলিশ-বিজিবি, পাটুরিয়া ঘাটে যাত্রীর চাপ কমেছে,

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখী যাত্রীর চাপ কমেছে। আজ রবিবার (৯ মে) সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রীদের ফেরাতে পুলিশের তৎপরতা লক্ষ করা গেছে।

গত কয়েক দিন ধরে সরকারের বিধি-নিষেধ উপেক্ষা করে মানুষ পাটুরিয়া ঘাটে পারের অপেক্ষায় ভিড় করে। তবে আজ পাটুরিয়া ঘাটের প্রবেশপথে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে বিজিবির চেকপোস্ট বসানো হয়েছে। লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স বাদ দিয়ে সব ধরনের যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম রুহুল আমীন রিমন বলেন, পাটুরিয়া ঘাটের প্রবেশদ্বারে মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ডে বিজিবি চেকপোস্ট বসানো হয়েছে। এসময় যাত্রী ও যানবাহন ফিরেয়ে দেওয়া হচ্ছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির কালের কণ্ঠকে বলেন, লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া ফেরিতে অন্য যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ রয়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীদের ঠেকাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিটি ঘাটে পুলিশ টহল দিচ্ছে।

বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহীউদ্দীন রাসেল বলেন, পাটুরিয়া- দৌলতদিয়া রুটে সকাল থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুধু দুটি ছোট ফেরি দিয়ে লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে।

Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

কঠোর অবস্থানে পুলিশ-বিজিবি, পাটুরিয়া ঘাটে যাত্রীর চাপ কমেছে,

Update Time : ০৭:১৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ মে ২০২১