ঢাকা ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন না হয়েও বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

বিশ্বকাপের ট্রফি জেতা হয়নি, তবে ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াই করে আর্জেন্টিনা জয় করেছে কোটি সমর্থকের মন। রানার্সআপ হওয়া দলটির সাহস, লড়াই ও ঐক্যের স্বীকৃতি দিতে জাতীয় দলের দেশে ফেরার দিন সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
বিশ্বকাপের ফাইনালে হারলেও আর্জেন্টিনা দলকে বীরের মর্যাদায় বরণ করে নিতে দেশজুড়ে উদযাপনের প্রস্তুতি চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খেলোয়াড়দের প্রশংসা করে প্রেসিডেন্ট মিলে লিখেছেন, ‘খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত বুক চিতিয়ে লড়েছি। আর্জেন্টিনা সবসময় সবার ওপরে।’
তার মতে, শিরোপা জিততে না পারলেও জাতীয় দল যে লড়াইয়ের মানসিকতা, ঐক্য ও আত্মবিশ্বাস দেখিয়েছে, সেটিই পুরো দেশের জন্য গর্বের বিষয়।
জাতীয় দলকে স্বাগত জানানো এবং সমর্থকদের উদযাপনের সুযোগ করে দিতেই এই বিশেষ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছুটির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। দল দেশে ফেরার সময়সূচি এবং খেলোয়াড়দের প্রস্তুতির বিষয় বিবেচনা করে দিন নির্ধারণ করা হবে।
প্রেসিডেন্ট মিলে জানান, খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন উদযাপনের জন্য প্রস্তুত থাকবেন, সেদিনই সাধারণ ছুটি কার্যকর করা হবে।
রেডিও মিত্রেকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার প্রেসিডেন্ট বলেন, পরাজয়ের হতাশা কাটিয়ে উঠতে কিছুটা সময় প্রয়োজন হলেও এই দল দেশের জন্য অসাধারণ উদাহরণ তৈরি করেছে।
তিনি বলেন, ‘আমি জানি, এই মুহূর্তে খেলোয়াড় ও কোচিং স্টাফের জন্য সময়টা কঠিন। তবে প্রাথমিক হতাশা কেটে গেলে তারা বুঝতে পারবে, তারা আসলে কত বড় অর্জন নিয়ে দেশে ফিরছে। এই দল আমাদের যে মানসিকতা ও লড়াইয়ের শিক্ষা দিয়েছে, তা অমূল্য।’
Tag :
জনপ্রিয়

চ্যাম্পিয়ন না হয়েও বীরের মর্যাদা, আর্জেন্টিনায় সাধারণ ছুটি ঘোষণা

Update Time : ০৭:২৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬