ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ফেরি

করোনাভাইরাস সংক্রমণ রোধে অবশেষে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল।
রবিবার (৯ মে) সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম।
শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক জানান, ‘সারা দিন ফেরি বন্ধ ছিল। এখনও বন্ধ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি বন্ধ রাখা হয়েছে।’
এদিকে, শনিবার দিনে তিনটি ফেরি ও রবিবার দিনে দুটি ফেরি শিমুলিয়া ঘাট ছেড়ে যায়। এদিকে শনিবার রাতেও পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ঘাটের সব ফেরি চলে। সে সময় জরুরি অ্যাম্বুলেন্সের পাশাপাশি হাজার হাজার যাত্রী পদ্মা পার হয়। কিন্তু রবিবার রাতে ফেরি বন্ধ রাখা হয়েছে।
এদিকে, লঞ্চ, স্পিডবোট আগে থেকেই বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দক্ষিণবঙ্গমুখী যাত্রীরা। তারা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিএনজি, মাইক্রোবাস, মোটরসাইকেল, প্রাইভেটকারযোগে ঘাটে পৌঁছান। ঘাটের প্রবেশমুখ থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিজিবি মোতায়েন থাকলেও বিভিন্ন পথে হেঁটে ঘাটের দিকে যাত্রীদের যেতে দেখা গেছে। কখনও ঘাটের আশপাশের এলাকা থেকে মাছ ধরার ট্রলারে চেপে পদ্মা পাড়ি দেওয়ার চেষ্টাও করেন যাত্রীরা। শিমুলিয়া ফেরিঘাট থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত কান্দিরপাড়া থেকে মাছ ধরার ট্রলার দিয়ে পদ্মা নদী পার হচ্ছেন ঘরমুখী মানুষ। পদ্মার ওপারে শরীয়তপুরের হাজরার চরে অনেক যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে। সেই চর থেকে দীর্ঘ পথ পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে তাদের। তবে, সারা দিন নৌপুলিশের অভিযান চলেছে। এ সময় ১৮টি ট্রলার জব্দ করার খবর নিশ্চিত করেছেন মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির।
এদিকে, মুন্সীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধেই ফেরি বন্ধ করার খবর জানতে পেরেছি। শিমুলিয়া ঘাটে বেশ কিছু পণ্যবাহী ট্রাক আটকে আছে। সেগুলো পারাপারের জন্য ফেরি চালু করতে গেলে ঘাটে অপেক্ষায় থাকা যাত্রীরা ফেরিতে উঠে পড়েন।’
Tag :

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়

এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ফেরি

Update Time : ০৫:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১