ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মমতার মন্ত্রিসভার ৬ মিনিটে শপথগ্রহণ

মাত্র ছয় মিনিটেই শেষ হল ভারতের পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মন্ত্রিসভার শপথগ্রহণ। এতে শপথ নিলেন ৪৩ জন মন্ত্রী। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ভার্চুয়ালি শপথ নেন ব্রাত্য বসু ও রথীন ঘোষ। আর অসুস্থতার কারণে অমিত মিত্রও ভার্চুয়ালি শপথ নেন।

সোমবার (১০ মে) সকাল ১১টার পর এ শপথ অনুষ্ঠিত হয়। মন্ত্রিসভার পুরনো সঙ্গীদের ওপরই মূলত আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে একাধিক নতুন মুখকেও মন্ত্রিসভায় জায়গা করে দিলেন।

প্রত্যাশিত মতোই পূর্ণমন্ত্রী হচ্ছেন অমিত মিত্র। অবশ্যই সবেচেয়ে নজরকাড়া পূর্ণমন্ত্রী হচ্ছেন অখিল গিরি। তিনি শুভেন্দু অধিকারীর দুর্গে তৃণমূলের লিড ধরে রাখার অন্যতম কাণ্ডারী। তবে ঠাঁই পেলেন না মদন মিত্র।

মন্ত্রিসভায় নতুন সংযোজন- মানস ভুঁইয়া, হুমায়ুন কবীর ,অখিল গিরি, রত্না দে নাগ, বালুচিক বারিক, শিউলি সাহা, মনোজ তিওয়ারি ও বীরবাহা হাঁসদা।

পূর্ণ মন্ত্রীর তালিকা: সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্র, সাধন পাণ্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, বঙ্কিমচন্দ্র হাজরা, মানস ভুঁইয়া, সৌমেন কুমার মহাপাত্র, মলয় ঘটক, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, অরূপ পায়, রথীন ঘোষ, ফিরহাদ হাকিম, চন্দ্রনাথ সিনহা, শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, পুলক রায়, শশী পাঁজা, গুলাম রব্বানি, বিপ্লব মিত্র, জাভেদ আহমেদ খান, স্বপন দেবনাথ এবং সিদ্দিকুল্লা চৌধুরী।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর তালিকা: বেচারাম মান্না, সুব্রত সাহা, হুমায়ুন কবীর, অখিল গিরি, চন্দ্রিমা ভট্টাচার্য, রত্না দে নাগ, সন্ধ্যারানি টুডু, বুলু চিক বারিক, সুজিত বোস এবং ইন্দ্রনীল সেন।

প্রতিমন্ত্রীর তালিকা: দিলীপ মণ্ডল, আখরুজ্জামান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, ইয়াসমিন সাবিনা, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, অধিকারি পরেশ চন্দ্র এবং মনোজ তিওয়ারি।

Tag :

মমতার মন্ত্রিসভার ৬ মিনিটে শপথগ্রহণ

Update Time : ০৭:২৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১