ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প

ইরান ইস্যুতে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ অক্টোবর) তিনি জানান , ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’,এই দুই পথের যেকোনো একটির মাধ্যমে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান ইতোমধ্যেই ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে। খবর দ্য ইকোনমিক টাইমসের।

ইরান নিয়ে পরবর্তী পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কিছু না জানিয়েই এসব মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, পরিস্থিতি ইতিবাচকভাবে এগোচ্ছে এবং ইরানের অবস্থা ভালো নয়।

গত শুক্রবার, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইরান নিয়ে তার আসন্ন কৌশল সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প প্রথমে জানান, তার পরিকল্পনা প্রকাশ করলে তা বড় ধরনের সংবাদ শিরোনাম তৈরি হবে। তবে সম্ভাব্য প্রশাসনিক পদক্ষেপ কী হতে পারে কিংবা পরবর্তী পদক্ষেপ নেওয়ার সময়সীমা সম্পর্কে তিনি আর কোনো বিস্তারিত জানাননি।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে। সংঘাত শেষ হলে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলেও পূর্বাভাস দেন তিনি। একই সঙ্গে তেহরান অর্থনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

টেক্সাসে সাংবাদিকদের এক প্রতিবেদনে ট্রাম্প জানান, সংঘাত কীভাবে শেষ হবে, সে বিষয়ে ইরানের সামনে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

ট্রাম্পে জানান, ‘ইরান খুব শিগগিরই একভাবে বা অন্যভাবে শেষ হবে।’

তিনি আরও জানান, ‘তাদের মূল্যস্ফীতি ৩০১ শতাংশ। তাদের কোনো অর্থ নেই; কোনো মুদ্রা নেই। তাদের সামরিক বাহিনী পরাজিত হয়েছে, তাদের নৌবাহিনী শেষ হয়ে গেছে, তাদের বিমানবাহিনী শেষ হয়ে গেছে ,তাদের সবকিছুই শেষ।’

ট্রাম্প আরও বলেন, ‘যেভাবেই হোক, এটি খুব দ্রুত শেষ হবে। আর সংঘাত শেষ হলে তেলের দাম অনেক কমে যাবে।’

Tag :
জনপ্রিয়

ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প

Update Time : ০৬:১৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬