ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা ফরিদপুরে জসীম পল্লী মেলা পুনরায় আয়োজনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৭ অক্টোবর ২০২৬ ফুটবল শুধু একটি খেলা না, জীবনের গল্প, সেই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়গুলোর একটির নাম লিওনেল মেসি লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা; জিতলো ৩-০ গোলে ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা

আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২ Time View

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের মাধ্যমে দীর্ঘ অধ্যায়ের সমাপ্তিতে এবার শ্রদ্ধা জানালেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে মেসির একটি পোস্টের নিচে মন্তব্য করে পর্তুগিজ মহাতারকা স্মরণ করেছেন আর্জেন্টিনার হয়ে তার দীর্ঘ পথচলা ও অর্জনকে।

রোনালদো লিখেছেন, ‌‘লিও, এত বছর ধরে তোমার দেশের হয়ে লড়াই করে গেছো এবং এমন একটি গল্প লিখেছো, যা চিরকাল বেঁচে থাকবে। আর্জেন্টিনার হয়ে তুমি যা অর্জন করেছো, তার সবকিছুর জন্য তোমার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা। একটি আলিঙ্গন।’

মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়ে রোনালদোর এই বার্তা ফুটবলবিশ্বে আলাদা আবেগ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে ফুটবলের দুই মহাতারকাকে ঘিরে ‘প্রতিদ্বন্দ্বিতা’র আলোচনা থাকলেও, মাঠের বাইরে একে অপরের প্রতি তাদের পারস্পরিক সম্মান বহুবারই প্রকাশ পেয়েছে।

Tag :
জনপ্রিয়

আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা

আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনকে রোনালদোর শ্রদ্ধা

Update Time : ০২:১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬