করোনা সংক্রমণ ঠেকাতে আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানো হলো। বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে ৩০ মে মধ্যরাত পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। রবিবার (২৩ মে) এ সিদ্ধান্ত জানানো হয়। এর আগে এক সপ্তাহ সময় বাড়িয়ে ভারতের সঙ্গে আগামী ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
চলমান লকডাউন শেষ হবে আজ মধ্য রাতে। বিশেষজ্ঞদের আশঙ্কা সত্যি প্রমাণ করে ঈদকেন্দ্রিক চলাচলকে কেন্দ্র করে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। এছাড়াও ভারতীয় ভ্যারিয়েন্ট ধরা পড়েছে দেশে। পরিস্থিতির বিবেচনায় পরামর্শক কমিটি আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর সুপারিশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব পাঠান।
Reporter Name 























