ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

সোমবার থেকে ব্যাংক লেনদেন বিকেল ৩টা পর্যন্ত

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাত দিন বাড়ানো হয়েছে। ফলে ৬ জুন পর্যন্ত বিধিনিষেধ বহাল থাকবে। এ সময় ব্যাংক আগের মতো সীমিত পরিসরে খোলা থাকবে। তবে বিধিনিষেধের এ সাতদিন লেনদেন ও ব্যাংক খোলা রাখার সময় আগের চেয়ে আধা ঘণ্টা বাড়ানো হয়েছে।

সোমবার (৩০ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

রোববার (৩০ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ‘করোনাভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম প্রসঙ্গে’ নতুন এ নির্দেশনা জারি করে।

এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে আগামী ৬ জুন পর্যন্ত সীমিত পর্যায়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

Tag :

ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল সাফল্য: পাশের হার ৯০.১৬% , এ প্লাস ৩৩ জন।

সোমবার থেকে ব্যাংক লেনদেন বিকেল ৩টা পর্যন্ত

Update Time : ১০:৩৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১