বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরও ৮ হাজার ১২৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে (কোভিড ১৯) নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১১ হাজার ৩৯৫ জন। আর সেরে উঠেছেন ৫ লাখ ৯৩ হাজার ৯৪১ জন রোগী।
সোমবার (৩১ মে) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগে গতকাল রোববার (৩০) একদিনে ১১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়। এদিন নতুন শনাক্ত হয় ৫ লাখ ১ হাজার ৪১২ জন রোগী। সেই হিসেবে গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু কমেছে প্রায় তিন হাজার। আর শনাক্ত কমেছে ১ লাখেরও বেশি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সারাবিশ্বে এখন পর্যন্ত মহামারি করোনায় আক্রান্ত হিসেবে মোট রোগী শনাক্ত হয়েছে ১৭ কোটি ১০ লাখ ২৯ হাজার ৬১৭ জন। এরমধ্যে প্রাণ হারিয়েছে ৩৫ লাখ ৫৬ হাজার ৬১৭ জন। আর এখন পর্যন্ত করোনার ভয়ানক থাবা থেকে সেরে উঠেছেন ১৫ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৭৪৩ জন।
বিশ্বে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৮ জন। এরমধ্যে মারা গেছে ৬ লাখ ৯ হাজার ৫৪৪ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭৮ লাখ ৪০ হাজার ৮৮৪ জন।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৯৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ২৯ হাজার ১২৭ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ৫২৯ জন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল, চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স, পঞ্চম স্থানে তুরস্ক, ষষ্ঠ স্থানে রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম আর্জেন্টিনা এবং দশম জার্মানি।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৯৮ হাজার ৮৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ১২ হাজার ৫৮৩ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৩৮ হাজার ৮০৫ জন।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আন্তজার্তিক ডেস্ক 























