ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা

বাতিল হলো বঙ্গবন্ধুর ৪ খুনির মুক্তিযুদ্ধের খেতাব

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার খুনির মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করে রবিবার প্রজ্ঞাপন দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

তারা হলেন- ক্যাপ্টেন নূর চৌধুরী (বীর বিক্রম খেতাব পাওয়া), মেজর শরিফুল হক ডালিম (বীর উত্তম খেতাব পাওয়া), রাশেদ চৌধুরী (বীর প্রতীক খেতাব পাওয়া) ও মোসলেহ উদ্দিন খান (বীর প্রতীক খেতাব পাওয়া)।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ চারজনের খেতাব বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

সর্বোচ্চ আদালত ওই খুনিদের ফাঁসির আদেশ দিলেও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ও গেজেটে তাদের নাম থাকার বিষয়টি নিয়ে সমালোচনা হলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই চার খুনির খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

রবিবার মন্ত্রণালয়ের উচসচিব রথীন্দ্র নাথ দত্ত রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

এতে বলা হয়, জামুকার ৭২তম সভায় এ চারজনের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়।

খেতাব বাতিল হওয়ায় তারা এবং তাদের পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধে অবদানের জন্য আর কোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন না।

Tag :

পয়েন্ট ভাগাভাগি করেই শেষ করতে হয়েছে ব্রাজিল-মরক্কো ম্যাচ

বাতিল হলো বঙ্গবন্ধুর ৪ খুনির মুক্তিযুদ্ধের খেতাব

Update Time : ০৫:০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১