Top_Header
দ্য পদ্মা২৪.কম
আইন ও অপরাধ

ফরিদপুর-৩: শামীম হকের প্রার্থিতা বাতিলের শুনানি ‘১ সপ্তাহ পর’

ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদনের শুনানি এক সপ্তাহ পিছিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সময় চেয়ে শামীম হকের করা আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ। বাংলাদেশের পাশাপাশি শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক বলে অভিযোগ আনেন তিনি।

এরপর শুনানি শেষে ১৫ ডিসেম্বর আপিল মঞ্জুর করে শামীম হকের মনোনয়নপত্র বাতিল করে ইসি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন শামীম হক। ১৮ ডিসেম্বর শুনানি শেষে তাঁর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

0:00 0:00
1.0x