Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

আমাদের একটা রত্ন আছে, ক্রিকেট রত্ন সাকিব আল হাসান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আমাদের একটা রত্ন আছে, ক্রিকেট রত্ন সাকিব আল হাসান:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফরিদপুরের নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে গিয়ে মাগুরা-১ আসনে দলীয় প্রার্থী সাকিব আল হাসানকে ক্রিকেট রত্ন হিসেবে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠের জনসভায় তিনি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।

এসময় সাকিব আল হাসানকে পরিচয় করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের একটা রত্ন আছে, ক্রিকেট রত্ন সাকিব আল হাসান। মাগুরা-১ আসনে তাকে আমরা মনোনয়ন দিয়েছি। এবারের ইলেকশনে তুমি শুধু ছক্কা মেরে দিও। সে বলেছে ভাষণ দিতে পারে না। আমি বলবো তোমাকে কোনো ভাষণ দিতে হবে না। শুধু বলবে তুমি ব্যাট হাতে ছক্কা মারতে পারো, আর বল হাতে উইকেট ফেলে দেবে। এতেই হবে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আমাদের একটা রত্ন আছে, ক্রিকেট রত্ন সাকিব আল হাসান: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
0:00 0:00
1.0x