Top_Header
দ্য পদ্মা২৪.কম
সারাদেশ

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফে বার্ষিক ওরস সম্পন্ন

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফে বার্ষিক ওরস সম্পন্ন

মাহবুব পিয়াল,ফরিদপুর  : ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরবার শরীফের বার্ষিক ওরস সম্পন্ন হয়েছে। বুধবার (৩ জানুয়ারি)  সকালে শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ শাহ চন্দ্রপূরী নক্শবন্দী মোজাদ্দেদী (রহ:) এর রওজা মোবারক জেয়ারতের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন গদিনশিন পীর শাহ সুফী সৈয়দ কামরুজ্জামান আল ওয়াসী।

দেশ বিদেশের অগণিত আশেকান-জাকেরান ও ভক্তগণ এতে অংশ নেন। আগেরদিন মঙ্গলবার বাদ জোহর ওরস শরীফের কার্যক্রম শুরু হয়। এ উপলক্ষে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, জেকের আসকার, শরিয়ত ও তরিকত সমন্ধে ওয়াজ নসিয়ত করা হয়।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফে বার্ষিক ওরস সম্পন্ন
0:00 0:00
1.0x