Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

ফরিদপুর-৩ আসনে ১৪৩ কেন্দ্রে ৬০,৮৬৯ ভোটে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ

ফরিদপুর-৩ আসনে ১৪৩ কেন্দ্রে ৬০,৮৬৯ ভোটে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ

ফরিদপুর-৩ (সদর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার কাজ। বেসরকারিভাবে প্রাপ্ত আংশিক ফলাফলে দেখা গেছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী শামীম হকের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ।

ফরিদপুর-৩ আসনে ১৫৪ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৪৩টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এই ১৪৩ কেন্দ্রের মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৭৫ ভোট আর নৌকার প্রার্থী শামীম হক পেয়েছেন ৬৭ হাজার ৯০৬ ভোট।

এই ১২৫ কেন্দ্রের ফলাফলের হিসাবে ৬০ হাজার ৮৬৯ ভোটের ব্যবধানে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ নৌকার প্রার্থী শামীম হকের চেয়ে এগিয়ে আছেন।

এই আসনে আর মাত্র ১১টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি রয়েছে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ফরিদপুর-৩ আসনে ১৪৩ কেন্দ্রে ৬০,৮৬৯ ভোটে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদ
0:00 0:00
1.0x