Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জার্মান চ্যান্সেলরের

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জার্মান চ্যান্সেলরের

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ফেডারেল রিপাবলিক অব জার্মানির চ্যান্সেলর ওলাফ স্কোলজ।

বুধবার এক অভিনন্দন বার্তায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি ও সফলতা কামনা করেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে চ্যান্সেলর বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারো দায়িত্ব নেয়ার জন্য আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, আমি আপনার সামনের দিনগুলোর কাজের জন্য আপনার অনেক সামর্থ ও সার্বিক সাফল্য কামনা করি।

এর আগে টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ ছাড়া ভারত, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জার্মান চ্যান্সেলরের
0:00 0:00
1.0x