Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোটগ্রহণ ৮ মে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোটগ্রহণ ৮ মে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে। এর মধ্য ২২টি উপজেলায় ইভিএমে এবং ১৪০ উপজেলায় স্বচ্ছ ব্যালটে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৮ মে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) এ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমার শেষ তারিখ ১৫ এপ্রিল।

বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে তার সভাকক্ষে নির্বাচন কমিশনের ২৯তম সভায় এ সিদ্ধান্ত হয়।

এবার চার ধাপে উপজেলা নির্বাচন হবে তা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। ইসির পক্ষ থেকে প্রথম ধাপের ভোট গ্রহণ হবে ৪ মে হবে বলে জানানো হয়েছিল। তবে সেই তারিখ পিছিয়ে ৮ মে তারিখ ঘোষণা করল ইসির।

এছাড়া দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে ভোট হবে বলে জানিয়েছিল নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ১৫২টি উপজেলায় ভোটগ্রহণ ৮ মে
0:00 0:00
1.0x