Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে ঈদ-নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে ঈদ-নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় উপনেতাকে ঈদ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জিএম কাদের এমপি এবং বিরোধীদলীয় উপনেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপিকে বাংলা নববর্ষ-১৪৩১ ও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু জি এম কাদেরের একান্ত সচিব শামসুল ইসলামের নিকট আজ দুপুরে জাতীয় সংসদের অফিস কক্ষে এবং বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ এমপি’র একান্ত সচিব মো. জাহাঙ্গীর আলমের নিকট বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং পবিত্র ঈদুল ফিতরের কার্ড পৌঁছে দেন।

এ ছাড়া সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের ব্যক্তিগত কর্মকর্তার কাছে বাংলা নববর্ষ-১৪৩১ এবং পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

বিরোধীদলীয় নেতা ও উপনেতাকে ঈদ-নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
0:00 0:00
1.0x