Top_Header
দ্য পদ্মা২৪.কম
সারাদেশ

ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নে অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে ঈদের নতুন পোষাক বিতরন

ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নে অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে ঈদের নতুন পোষাক বিতরন

মাহবুব পিয়াল,ফরিদপুর: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ মোফাজ্জেল হোসেনের  উদ্যোগে ইউনিয়নের অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে ঈদের নতুন জামা কাপড়,শাড়ি, থ্রি পিস ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সোমবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের দুই হাজার অসহায় পরিবারের মাঝে  ঈদের নতুন শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস বিতরণ করেন ইউনিয়নের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মোফাজ্জল হোসেন।

এ সময় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহিদ খান, নর্থ চ্যানেল ইউনিয়ন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ লালন ফকির , সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মাস্টার, ইউনিয়ন পরিষদের সচিব তাসলিমা আক্তার সহ মেম্বারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে ৫ শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নে অসচ্ছল ও অসহায় মানুষের মাঝে ঈদের নতুন পোষাক বিতরন
0:00 0:00
1.0x