Top_Header
দ্য পদ্মা২৪.কম
আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৮৯ জন শহীদ এবং ১২০ জন আহত হয়েছেন

ইসরায়েলের হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৮৯ জন শহীদ এবং ১২০ জন আহত হয়েছেন

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় গত একদিনে আরও ৮৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন ১২০ জন।


শুক্রবার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।


এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের দখলদার বাহিনী আজ গাজায় আটটি গণহত্যা চালিয়েছে। তাদের হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৯ জন শহীদ হয়েছেন এবং ১২০ জন আহত হয়েছেন। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।


ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় ৩৩ হাজার ৬৩৪ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৬ হাজার ২১৪ ফিলিস্তিনি।


গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এরপরই গাজায় ব্যাপক বিমান হামলা ও পরবর্তীতে স্থল বাহিনী পাঠায় ইসরায়েল।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

ইসরায়েলের হামলায় গাজায় গত ২৪ ঘণ্টায় ৮৯ জন শহীদ এবং ১২০ জন আহত হয়েছেন
0:00 0:00
1.0x