Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি

দেশের সব আদালত, ক্যাম্পাস ও রাজপথে আজ বুধবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল মঙ্গলবার (৩১ জুলাই) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা করা হয়।

সারা দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম–খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে, ছাত্রসমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে এই ঘোষণা দেন।

ঘোষণায় আবদুল কাদের বলেন, ‘আমরা সারা দেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকারকর্মী, পেশাজীবী, শ্রমজীবী ও সব নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল মঙ্গলবার মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার এই কর্মসূচির ডাক দিয়েছিলেন।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি
0:00 0:00
1.0x