Top_Header
দ্য পদ্মা২৪.কম
আইন ও অপরাধ

নাশকতা মামলায় সিএমএম আদালতে ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর

নাশকতা মামলায় সিএমএম আদালতে ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর

কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে নাশকতা মামলায় সিএমএম আদালতে ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর হয়েছে। এছাড়া সিজিএম আদালতে আরও পাঁচ পরীক্ষার্থীর জামিন হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত তাদের জামিন দেন। শিক্ষার্থীদের মধ্যে  ঢাকা মহানগরের ৩৬ ও ঢাকা জেলার পাঁচ জন শিক্ষার্থী রয়েছেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে। আটককৃত যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নাশকতা মামলায় সিএমএম আদালতে ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর
0:00 0:00
1.0x