Top_Header
দ্য পদ্মা২৪.কম
জাতীয়

এনএসআই'র নতুন ডিজি আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ

এনএসআই'র নতুন ডিজি আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ

এবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে।

সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ করা হয়েছে।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর আগে গতকাল প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয় মেজর জেনারেল মো. ফয়জুর রহমানকে।

মন্তব্য ০

?
মন্তব্য প্রকাশের পর আপনি সেটি সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

এনএসআই'র নতুন ডিজি আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ
0:00 0:00
1.0x